দিলোয়ার হোসাইন নানক: কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জে গলায় ফাঁস লাগিয়ে এক গ্রহবধূ আত্মহত্যা করেছেন। নিহত মিনা আক্তার (৩৬) গুনধর ইউনিয়নের কদিমমাইজহাটি গ্রামের রবিন মিয়ার স্ত্রী।
শনিবার (১৪ নভেম্বর) দুপুরে তিনি সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে তার পারিবারিক সূত্রে জানা গেছে।
![]() |
| ঘটনার চিত্র ছবি: দিলোয়ার হোসাইন নানক |
করিমগঞ্জ থানার উপ পরিদর্শক (এস আই) সৈয়দ আঃ সাত্তার বলেন, দুপুরে সবার অজান্তে আমির হোসেনের ঘরে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁস দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মোঃ মমিনুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আত্মহত্যার কারণ জানা যায়নি। তবে পারিবারিক বিষয় নিয়ে ওই নারী আত্মহত্যা করে থাকতে পারেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে।

0 Please Share a Your Opinion.: