মজিবুর রহমান মিথুন: ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্টপোষকতায় মানবতার মুক্তির দূত বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর অবমাননা ও ব্যঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদে মরিচখালী বাজারে ফ্রান্সবিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
![]() |
| বিক্ষোভ মিছিল। ছবি: মজিবুর রহমান মিথুন |
শানে মদিনা হজ্ব ট্রাভেলস এন্ড ট্যুরস -এর উদ্যোগে আজ শুক্রবার (৩০ অক্টোবর) জুমআর পর অনুষ্ঠিত সর্বস্তরের তাওহিদী জনতার এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে ফ্রান্সের পণ্য বর্জন ও ফ্রান্সকে বয়কট করার আহ্বান জানানো হয়। এসময় নবীপ্রেমি বিভিন্ন স্লোগানে মুখরিত হয় আকাশ-বাতাস।
জুমআর নামাজের পর মরিচখালী বাজার জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। বিক্ষোভ মিছিলটি মরিচখালী বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উরদিঘী দাখিল মাদ্রাসার মাঠে এসে সমবেত হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, “ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মানবতার মুক্তির দূত, শান্তির প্রতীক, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যে ঘৃণ্য কাজ করা হয়েছে, তাতে বিশ্ব মুসলিমদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে।”
বিক্ষোভ সমাবেশে মরিচখালী বাজার জামে মসজিদের খতিব মাওলানা সাদিকুল ইসলাম সাদিক মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, “আজ যদি মুসলিমরা ঐক্যবদ্ধ থাকতো তবে এমন ঘটনা ঘটতো না। তাই বিশ্বের মুসলিমদের এক হতে হবে।" প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, “বাংলাদেশে থাকা ফ্রান্সের দূতাবাসের মাধ্যমে ফ্রান্সের প্রেসিডেন্টকে জিজ্ঞাসাবাদ করতে হবে, কেন তারা দুনিয়ার মুসলমানের নবীকে অপমান করবে? ফ্রান্স সরকারের পক্ষ থেকে যদি ক্ষমা না চাওয়া হয় তবে বাংলার মাটিতে রাসূলকে অপমানকারী রাষ্ট্রের দূতাবাস থাকতে দেওয়া যাবে না।”

0 Please Share a Your Opinion.: