দিলোয়ার হোসাইন নানক: কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় উরদিঘী স্পোটিং ক্লাবের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা মরহুম আশরাফ উদ্দিন খান মরু মাস্টার এর স্মরণে মহান বিজয় দিবস উপলক্ষ্যে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১৬ ডিসেম্বর ফাইনাল ম্যাচে বিকাল পৌনে ৪ টার দিকে মাঠে নামে গাংচিল স্পোর্টিং ক্লাব টিম এবং উরদিঘী বাবলু ফুটবল টিম। ফাইনাল খেলায় গাংচিল স্পোর্টিং ক্লাব টিমকে ৩-১ গোলে হারিয়ে উরদিঘী বাবলু ফুটবল টিম চ্যাম্পিয়ান হয়েছে।
উপজেলার উরদিঘী উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলা শেষে সন্ধ্যার দিকে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কিশোরগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ। করিমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য মো:আব্দুল লতিফ খান ফরিদের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুনধর ইউপি সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম ভূঁইয়া রতন,উরদিঘী উচ্চ বিদ্যালয় ম্যানিজিং কমিটির সভাপতি নাসির উদ্দিন আঙ্গুর ভূঁইয়া, সাবেক সভাপতি আব্দুল বারী, শেখ আঃরাহেদ,গুনধর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি শাহাব উদ্দিন সরকার,গুনধর ইউপির সাবেক সদস্য বাদল ভূঁইয়া, কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি তানভীর আহম্মেদ মীর রিপন, কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক ছাত্র ও বৃত্তি বিষয়ক সম্পাদক ইমতিয়াজ খান রুমান, ছাত্রলীগ নেতা মুখশেদ আলী,যুবলীগ নেতা আতাউর রহমান তপন,গুনধর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি রাজন মোড়ল সহ অতিথিরা পুরস্কার বিতরণ করেন।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গুনধর ইউনিয়ন ছাত্রলীগের সহ সভাপতি আমিনুল ইসলাম খান এবং তরিকুল ইসলাম।
0 Please Share a Your Opinion.: