রাস্তায় রাস্তায় চেকপোস্ট বসিয়ে কঠোর নির্দেশনা পালনের পাশাপাশি বাসায় খাদ্য নেই, এমন কোনো মানুষের ফোন পেলেই খাবার পৌঁছে দেবে পুলিশ। করোনার প্রকোপ মোকাবেলায় দেশজুড়ে যে উদ্বেগ ও উৎকণ্ঠা পরিলক্ষিত হচ্ছে, তা থেকে পরিত্রাণ পেতে রানীশংকৈল পুলিশের কঠোর ভূমিকা দৃশ্যমান।সামাজিক দূরত্ব বজায় রাখতে কঠোর অবস্থানে থেকে কাজ করছে রাণীশংকৈল থানা পুলিশ।
এদিকে ঢাকা-নারায়ণগঞ্জ ফেরতদের কারণে এ পর্যন্ত দুজনের করোনা সংক্রমিত হওয়ার ঘটনায় উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের পাশাপাশি যথেষ্ট তৎপরতা রানীশংকৈল থানা পুলিশের।
সকাল-সন্ধ্যা উপজেলার বাজার-ঘাট, বিভিন্ন গ্রামের দোকানপাট ও গ্রামের লোকালয়ে গ্রাম পুলিশ ও থানা পুলিশের কাজ করাকে সাধুবাদ জানিয়েছেন সচেতন মহল।
এদিকে উপজেলায় কর্মহীন মানুষকে রাতের আঁধারে খাবার পৌচ্ছে দিচ্ছেন রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ আবদুল মান্নান ও তার পুলিশ টিম। পুলিশ সাব-ইন্সপেক্টর আহসান হাবিব জানান, 'রাত -বিরাতে বিভিন্ন জেলা থেকে আগতদের খবর পেলেই ছুঁটে যেতে হয়'।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মান্নান 'কালের কণ্ঠ'কে জানান, 'রাস্তাঘাটে টহল জোদ্দারসহ কর্মহীন মানুষের খাদ্য পৌঁছে দিতে কাজ করছে থানা পুলিশ। না খেয়ে থাকা মানুষের ফোন পেলেই আমরা খাবার পৌঁছে দিতে প্রস্তত আছি'।

0 Please Share a Your Opinion.: